ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালমোহনে বিদ্যুৎস্পর্শে তরুনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ৫৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে মো. রাকিব হোসেন (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লালমোহন ইউনিয়নের  ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাকিব হোসেন ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রাকিবের মামা মো. নাজিম উদ্দীন জানান, মাস তিনেক আগে বিয়ে করেছে রাকিব। বৃহস্পতিবার বিকালে নতুন একটি অটো রিকশা কিনে আনে সে। এরপর সন্ধ্যার দিকে স্ত্রীসহ ওই অটো রিকশা চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শের শিকার হয় রাকিব। এসময় তার স্ত্রী ঘটনাটি বুঝতে পেরে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ঘরের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়। তখন মাটিতে লুটিয়ে পড়ে রাকিব। রাকিবের স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পর্শে তরুনের মৃত্যু

আপডেটের সময় ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২