ভিয়েনা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় অর্থে সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৫৩ সময় দেখুন

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত ঘোষণা করা হয়েছে

বাংলাদেশ ডেস্কঃ বুধবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞ এ স্থগিতাদেশ দেওয়া হয়। তবে বিদেশের কোনও সরকার, সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে মাস্টার্স, পিএইচডি ও পেশাগত প্রশিক্ষণে যাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়াও স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের নিজস্ব অর্থায়নে সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বৈদেশিক সরকার, উন্নয়ন সহযোগী, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে স্কলারশিপ বা ফেলোশিপের আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন কিংবা বিশেষায়িত/পেশাগত প্রশিক্ষণ/সেমিনারে অংশ নেওয়া যাবে।

কবির আহমেদ /ইবিটাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় অর্থে সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা

আপডেটের সময় ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২