ভিয়েনা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

ভোলার লালমোহনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কবিগানের আসর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৬৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্য কবি গানের আসর। রাস পূর্নিমা উপলক্ষ্যে প্রতি বছরের মত এ বছরও  এ উৎসব আয়োজন করা হয়েছে।

উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরের আয়োজনে ৪১ বছর ধরে এ অনুষ্ঠান হয়ে আসছে। এ বছরও উৎসবমুখর পরিবেশে কবিগানের আয়োজন শুরু হয়েছে।
প্রথম দিন বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গন।

৩ দিন ব্যাপী এ আয়োজনের মধ্যে থাকছে কবিগান, আরোতি ও শ্রীমতভগবতপাঠসহ নানা আয়োজন। এছাড়াও ভক্তদের জন্য রয়েছে ২ বেলা প্রসাদের ব্যবস্থা।

এ বছর কবিগগানে অংশ নিবেন কলকাতা থেকে আগত শিল্পী নরেশ সরকার ও উত্তম অধিকারি।

আয়োজকরা জানিয়েছেন, বুধবার সকাল  (৯ নভেম্বর) থেকে শুরু হওয়ায় এ অনুষ্ঠান চলবে আগামী শুক্রবার (১১ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেবে রাত ৯ টা পর্যন্ত চলবে এ উৎসব।

এদিকে কবি গানের এ আয়োজন জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল পরিমান পুণ্যার্থী অংশ নিয়েছেন।  কবি  গানের এ আসরকে কেন্দ্র করে বসেছে  ছোট ছোট গ্রামীন মেলা। সেখানেও ভীড় লক্ষ্য করা গেছে।

মন্দিরে গিয়ে দেখা গেছে,  ঢোল, বাশি, কাসা, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে জমে উঠেছে কবিগানের আয়োজন। এবারের আসরে পালা গান পরিবেশন করেছেন গোপালগঞ্জে বিশিষ্ট চারন কবি ও সুর শিল্পী শ্রী সুরেশ সরকার,  শরৎ সরকার, ভারতের পশ্চিববঙ্গের নরেশ সরকার ও সংগীতশিল্পী মহারাজ উত্তর অধিকারী।

গানের আসরে কবিরা গানে গানে  জগৎ সংসারের নানাদিক তুলে ধরেন। দূর-দুরান্ত থেকে আসা নানা বয়সের ও নানা শ্রেনী পেশার  হাজারো ভক্ত-পুণ্যার্থী উপভোগ করেন কবিগান।

নতুন প্রজন্মের সাথে ঐতিহ্যবাহী কবিগানের পরিচয় করিয়ে দিতে পূর্ব পুরুষের রীতি অনুযায়ী প্রতিবছর এ আসরের আয়োজন করে আসছেন বলে জানান আয়োজকরা।

এ ব্যাপারে আয়োজক কমিটির সভাপতি ব্রক্তকিশোর অধিকারি বলেন,  ৪১ বছরে ধরে আমরা এ আয়োজন করে আসছি। রাস পূর্নিমা উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। প্রথম দিন বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কবিগানের আসর

আপডেটের সময় ০৩:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২