ভিয়েনা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৫৩ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: শুক্রবার (৪ নভেম্বর) টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্ক সমস্যাগ্রস্ত কোম্পানিটির নতুন মালিক হওয়ার এক সপ্তাহের মধ্যে কর্মী ছাঁটাইয়ের এ উদ্যোগ নেয়া হলো।

টুইটারের আভ্যন্তরীণ ডকুমেন্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাত হাজার পাঁচশ’ কর্মীর প্রায় ৫০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। তাদেরকে জরুরি প্রয়োজনে অফিসের কম্পিউটারেও ঢুকতে দেয়া হচ্ছে না।এর আগে কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে টুইটারের পক্ষ থেকে বলা হয়, টুইটারকে একটি সঠিক পথে রাখার লক্ষে শুক্রবার থেকে বিশ্বব্যাপী কর্মশক্তি কমানোর প্রক্রিয়া শুরু হবে। অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করা হবে যাতে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এছাড়া বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বার্তায় বলা হয়েছে, আপনি যদি কোন অফিসে থাকেন কিংবা অফিসের পথে থাকেন তাহলে দয়া করে বাড়ি ফিরে যান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চার হাজার ৪শ’ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেয়ার পর এর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করেন তিনি। প্রথমেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন। ভেঙে দেন পরিচালনা পর্যদ এবং জারি করেন ১২ ঘন্টার অফিস ও ছুটিহীন অফিস নীতি। এছাড়া তিনি কর্মীদের অবকাঠামোগত খরচ বছরে ১শ’ কোটি ডলার সাশ্রয়ের নির্দেশ দেন।

শুক্রবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় মাস্ক বলেন, দিনে যখন কোম্পানিটি ৪০ লাখ ডলার লোকসান করছে তখন দুর্ভাগ্যবশত জনবল ছাঁটাইয়ের কোন বিকল্প নেই।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই

আপডেটের সময় ০৭:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২