ভিয়েনা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না – রংপুরে মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • ১১১ সময় দেখুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ সরকারের পতন ঘটাতে বিএনপি বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে মাঠে নেমেছে

ডেস্ক রিপোর্টঃ আগামী জাতীয় নির্বাচনসহ দেশে যেকোনো নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি অংশ নেবে না বলে পরিষ্কার জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৯ অক্টোবর বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে দলটির বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন করে ছাড়বো। আমাদের একটাই দাবি, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। সেই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, ‘তিনবারের সফল প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।’

দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভায় বলেছেন, দেশ নাকি মধ্যম আয়ের দেশের রূপান্তরিত হচ্ছে। তাহলে এদেশে দুর্ভিক্ষ আসবে কেনো। শেখ হাসিনা বিভিন্ন প্রোগ্রামে বলেন, দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আসছে। দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনাকে নিতে হবে।’

গণপরিবহন বন্ধ থাকার পরেও বিএনপির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পরিবহন ধর্মঘটের পরেও পায়ে হেঁটে ও বিভিন্ন উপায়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন। অনেকে একদিন আগেই রংপুরে এসেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না – রংপুরে মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২