ভিয়েনা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ১১৫ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ, ঢাকা: আগামী ডিসেম্বর থেকে দেশে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান। শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ- আইইবির তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে পঞ্চমবার্ষিকীর পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। খুব দ্রুত সমস্যা কেটে যাবে। আশা করছি, শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে।

পিডিবি চেয়ারম্যান জানান, আগামী ডিসেম্বর থেকে পাইপলাইনে থাকা কয়েকটি  কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হবে। একই সময়ে সঞ্চালন লাইনের কাজও শেষ হওয়ার কথা। বলেন, সব মিলিয়ে আমরা আশা করছি, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী সময়ে দেশে লোডশেডিং থাকবে না।’

তিনি বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে, বিদ্যুতের চাহিদা তত বাড়বে। সেই বিষয়টি বিবেচনা করেই মাস্টারপ্লান নিয়ে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সোলার হতে পারে বড় সমাধান। সোলার দিয়ে চাহিদার বড় একটি অংশ সরবরাহের পরিকল্পনার কথাও জানান পিডিবি চেয়ারম্যান।

পিডিবি চেয়ারম্যান বলেন, ‘বৈশ্বিক অস্থিরতা, ডলার ও জ্বালানি সংকট থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন নয়। জানান, বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি সাপ্লাই চেইনের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। আগামী দিনগুলোতে সহসাই আমরা হয়তো এ পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবো বলে আশা করছি।’

এ ছাড়া চাহিদার সঙ্গে উৎপাদন বাড়লেও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

আপডেটের সময় ০৫:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২