ভিয়েনা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

রাশিয়া থেকে দিল্লিগামী বিমানে বোমা হামলার হুমকি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ৩৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার রাতে রাশিয়া থেকে দিল্লি­গামী একটি ফ্লাইটে বোমা বিস্ফোরণের একটি হুমকিমূলক ই-মেইল সতর্কতা পাওয়া গেছে। এনডিটিভির প্রতিবেদনে একথা বলা হয়েছে।
হুমকি সংক্রান্ত মেইলের পরে, নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল এবং বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

পুলিশ জানায়, ফ্লাইটটি রাশিয়া থেকে ভোর ৩টা ২০ মিনিটে ভারতের নয়াদিল্লি­বিমানবন্দরে পৌঁছায়। একজন কর্মকর্তা জানিয়েছেন ‘মস্কো থেকে টার্মিনাল-৩ এ আজ রাত ৩ টা ২০ মিনিটে একটি বোমা আসার কথা ছিল। ফ্লাইট নম্বর এসইউ-২৩২ রানওয়ে ২৯-এ অবতরণ করেছে’।

ফ্লাইট থেকে মোট ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সদস্যকে নামানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমার হুমকির কল পাওয়ার পরে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়া থেকে দিল্লিগামী বিমানে বোমা হামলার হুমকি

আপডেটের সময় ০৫:৫৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২