ভিয়েনা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়ন করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৯৪ সময় দেখুন

মোহাম্মদ নাসরুল্লাহ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমম্বিত পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে। সমন্বয়হীনতার জন্য অনেক অর্জনই ব্যর্থতায় পরিণত হতে পারে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানির বিদ্যুৎ ভবনে হুয়াওয়েই (Huawei) ও পাওয়ার সেলের যৌথ উদ্যোগে “Together for a Smart & Green Bangladesh” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রীডের অটোমেশন করা সময়ের দাবী। এটা চাহিদা ও সরবরাহের মধ্যে স্বয়ংক্রীয়ভাবেই সমন্বয় করবে। তথ্য প্রযুক্তি ও স্মার্ট ডিভাইজের সংযোজন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে সুরক্ষিত রাখবে। বিদ্যুৎ ব্যবস্থাকে প্রচলিত গ্রীড থেকে স্মার্ট গ্রীডে রূপান্তরিত করতে প্রযুক্তির সাথে সাথে সংশ্লিষ্ট জনশক্তিকেও দক্ষ করে গড়ে তোলা আবশ্যক।

নসরুল হামিদ বলেন, ইলেকট্রিক ভেহিক্যাল পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। বাংলাদেশ এরইমধ্যে চার্জিং গাইডলাইন সংক্রান্ত নীতিমালা প্রস্তুত করে ফেলেছে।

কর্মশালায় স্মার্ট গ্রীড, ইলেকট্রিক ভেহিক্যাল ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে দু’টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। স্মার্ট গ্রীড, সাইবার হামলা প্রতিরোধ, ডিজিটালাইজেশন, অটোমেশনের পাশাপাশি প্রযুক্তি নির্ভর ক্লীন এনার্জি এবং ইলেকট্রিক যানবাহন নিয়েও আলোচনা করা হয়।

বিদ্যুৎ সচিব মো: হাবিবুর রহমান-এর নেতৃত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে হুয়াওয়েই প্রযুক্তি (বাংলাদেশ) -এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান ঝানফেং বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়ন করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২