ভিয়েনা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

যে সকল রাজনৈতিক দল ও ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তাদেরকে চিহ্নিত করতে হবে-আমির হোসেন আমু, এমপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৮৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ ও সহবস্থানে বিশ্বাসী এবং এরা এদের হাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ঠ হয়না কিন্তু এক শ্রেণির রাজনৈতিক দল ও ব্যক্তিপর্যায় সামাজিক সম্প্রীতি নষ্ট করে তাদের ফয়দা লোটে। এই দল ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলেই সামাজিক সম্প্রীতি বজায় থাকবে। এছাড়াও আমাদের দলেও যারা অন্য দল থেকে এসেছে তাদের প্রতিও সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ঝালকাঠি জেলার সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্জ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জেলা পুরোহিত সমিতির সভাপতি বিপুল চক্রবর্তী ও ইমাম মোঃ মাওলানা আবু হানিফা বক্তব্য রাখেন।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যে সকল রাজনৈতিক দল ও ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তাদেরকে চিহ্নিত করতে হবে-আমির হোসেন আমু, এমপি

আপডেটের সময় ০৮:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২