ভিয়েনা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

সাবিনার হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৯৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানকে একরকম উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৮-০ গোলে জিতে ছয় বছর পর ফাইনালে উঠল বাংলাদেশ।

শুক্রবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ জয়ে সাবিনার হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করেন সিরাজ জাহান স্বপ্না, সাবিনা খাতুন, কৃষ্ণা চাকমা, ঋতুপর্ণা চামকা, মাসুরা পারভীন ও তহুরা খাতুন।

ম্যাচের প্রথমার্ধেই দারুণ সাফল্য পায় বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালের এই ম্যাচে প্রথম ৪৫ মিনিটে চার গোল আদায় করে নেয় তারা। দ্বিতীয়ার্ধে পায় আরও চার গোল।

ম্যাচের দুই মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমার পাসে কোনাকুনি শটে গোলটি করেন সিরাজ জাহান স্বপ্না। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। মারিয়া মান্দার বড়ানো বল ধরে গোলটি করেন তিনি। ৩০ মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন কৃষ্ণা। তাঁর হেড এক ড্রপে জালে জড়ায় বল। পাঁচ মিনিট পর ঋতুপর্ণা করেন চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে পঞ্চম গোল আদায় করে নেয় বাংলাদেশ। ৫৩ মিনিটে সানজিদার দেওয়া পাসে সাবিনা গোল করেন। তিন মিনিট পর ম্যাচের ষষ্ঠ গোলটি আসে মাসুরার পা থেকে। ৮৭ মিনিটে বদলি হিসেবে নামা তহুরা করেন সপ্তম গোল। আর ইনজুরি সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা।

দ্বিতীয়বার সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে অনুষ্ঠিত আসরে প্রথমবার ফাইনালে খেলেছিলেন সাবিনারা।

আগামী ১৯ সেপ্টেম্বর ফাইনালে ভারত ও নেপালের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবিনার হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

আপডেটের সময় ০৪:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২