ভিয়েনা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৭৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে চালানো এ হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র অকার্যকর করতে সক্ষম হয়েছে সিরীয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম।

তবে ইসরায়েলি এ হামলা দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব ফেলে কিনা তা জানা যায়নি।

গত মাসে সিরিয়ার উপকূলীয় তার্তুস প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তিন সেনা সদস্য নিহত হন। গত জুনে ইসরায়েলি হামলায় দামেস্ক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা কার্যক্রম প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল। তার আগের মাসে আলেপ্পোর বিমানবন্দরেও হামলা চালায় ইসরায়েল।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

আপডেটের সময় ০৫:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২