ভিয়েনা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৬২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে এ’  গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। ৭ম মিনিটে ভারতীয় জালে বল পাঠিয়ে গোল উদযাপন করলেও ফাউলের নির্দেশ দিয়ে গোলটি বাতিল করেন রেফারি ওম চাকি। তবে এতে দমে না গিয়ে আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকেন সাবিনা কৃষ্ণারা। ম্যাচের ১২তম মিনিটেই ফের গোল আদায় করে নেয় লাল সবুজের দল। এ সময় সাবিনার যোগান থেকে বল পেয়ে কৃষ্ণা বল পাঠিয়ে দেন ডি বক্সে স্বপ্নাকে। স্বপ্না প্লেসিং শটে গোল করেন (১-০)।

ম্যাচের ২২ তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শিউলি আজিমের থ্রোয়ের বল নিয়ে কৃষ্ণা প্রথমে স্বপ্নাকে দেন। তার কাছ থেকে বলটি পেয়ে দারুন শটে গোল করেন কৃষ্ণা (২-০)।

এর আগে ১৯ তম মিনিটে পাল্টা আক্রমন রচনা করেছিল ভারত। এ সময় তাদের প্রতিহত করতে গিয়ে ডি বক্সের বাইরে ফাউল করে বাংলাদেশের ডিফেন্ডাররা। ফলে ফ্রি কিক পায় ভারত। কিন্তু চ্যাম্পিয়নদের হয়ে প্রিয়াঙ্কা দেবীর শটের বল বাংলাদেশের গোল পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়।

ম্যাচের ৩১ ও ৩৬ মিনিটে সানজিদা ও মনিকার ভুলের কারণে ফিনিশিং টানতে পারেনি বাংলাদেশ। এই সময় বাংলাদেশ দলের আক্রমন সামলাতে ডিফেন্ডার জুলিকি শানের পরিবর্তে মার্গারেট কাস্টানহাকে মাঠে পাঠায় ভারত। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পর আবারো ভারতীয়দের চেপে ধরে বাংলাদেশ। সুফল পেতে এবারও খুব বেশী দেরী হয়নি। ৫৩ মিনিটে সাবিনার থ্রু পাসে বল নিয়ে স্বপ্না গোল রক্ষককে একা পেয়ে বাঁ পায়ে বল জালে জড়ান (৩-০)। খেলার বাকী সময় আর কোন দলই গোল করতে পারেনি।

এই জয়ে সেমি-ফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেটের সময় ০৪:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২