ভিয়েনা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৬২ সময় দেখুন

রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফরহাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফরহাদ হোসেন দিনাজপুর কোতোয়ালি থানার জালালপুর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বদরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রংপুরের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য ফরহাদ হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য ফরহাদ হোসেন ঘটনাস্থলে প্রাণ হারান। অপর মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আপডেটের সময় ০৩:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২