ভিয়েনা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোক বইয়ে স্বাক্ষর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৭১ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষর করেন।

গেল ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই বই খোলা হয়।

পরে, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এব্যাপারে ব্রিফ করেন।

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রানীর প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানীর সাথে তাঁর সুখ স্মৃতিচারণ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাঁকে স্বাগত জানান। রানীর প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাই কমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সফরে গেলেন। এ সময় অন্যান্যের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোক বইয়ে স্বাক্ষর

আপডেটের সময় ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২