ভিয়েনা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

১৫ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ৯২ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে তিনটি  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এ তিনটি স্কুল হল উপজেলার গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম আড়ালিয়া মাজেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও  ইন্দ্রনারায়পুর এম হোসাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্প’র আওতায় ১০ তলা ফাউন্ডেশন’র ভবনটির প্রথম পর্যায়ে ৪তলা পর্যন্ত নির্মাণকরা হয়েছে। বিদ্যালয় ভবনটির নিচতলা ফাকা রাখা হয়েছে। দুর্যোগকালীন সময়ে ভবনটিতে প্রায় আড়াই হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে।

এ সময় এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর জাতির পিতার অবর্তমানে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানের জন্য সারাদেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষা বান্ধব রাষ্ট্র নায়ক।

এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাসেল, এলজিইডি’র উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো: আল-আমিন প্রমুখ।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৫ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি শাওন

আপডেটের সময় ১২:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২