ভিয়েনা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

লালমোহনে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ৮৪ সময় দেখুন
লালমোহন, ভোলা, প্রতিনিধি: ভোলার লালমোহনে মানসিক যন্ত্রণা সইতে না পেরে বাড়ির পাশের বাগানের আম গাছের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল করিম মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।
শুক্রবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা গ্রামে এ ঘটনা ঘটে।  আব্দুল করিম ওই এলাকার নজর আলী মাঝি বাড়ির বাসিন্দা। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী বিবি রহিমা বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিলেন তিনি। যার জন্য প্রায় সময়ই শরীর খারাপ হতো তার। শুক্রবার সকালেও নিজের শরীর খারাপ লাগছিল বলে জানান তিনি। পরে তাকে ঘরে শুইয়ে রেখে বাহিরে যাই। এরপর ঘরে এসে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকলে লক্ষ্য করে দেখি বাড়ির পাশের বাগানের একটি আম গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। তখন আমি চিৎকার দিলে স্থানীয়রা এসে তার গলার দড়ি কেটে নিচে নামায়।
এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহত আব্দুল করিমের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
ভোলা /ইবিটাইমস

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আপডেটের সময় ০১:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২