ভিয়েনা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ৫৩ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: ইলিশের ভরা মৌসুম চলমান। এমন সময়ে সাধ থাকলেও ইলিশ কেনার সাধ্য নেই সাধারণ আয়ের মানুষের। এ বছর সাগর থেকে ধরা ইলিশ সাইজে অন্য বছরের তুলনায় অনেক বড়। যার একেকটির দাম দেড়-দুই হাজার টাকা, কোনো কোনোটি আবার চার-পাঁচ হাজার টাকা। অর্থাৎ এক ইলিশের দাম কারো পরিবারের একজনের আয়ের সমান।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাজারে ইলিশের সরবরাহ ছিল ব্যাপক। ছোট ইলিশের সংখ্যা খুবই কম। ৬০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের সরবরাহ ও চাহিদতা দুটোই বেশি।

মাছ বাজারের খুচরা ইলিশ বিক্রেতারা বলেন, ৬০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ৮০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৩০০ টাকায় এবং দেড় কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশ এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশ কিনতে আসা ক্রেতারা বলেন, পাইকারি বাজারে ইলিশের দাম কম হবে মনে করে এসেছি আড়তে। কিন্তু ছোট সাইজের ইলিশের কেজিও ৮০০ টাকা। সাধারণ আয়ের মানুষ হিসেবে ইলিশ কেনা সম্ভব নয়। কারণ, নিত্যপণ্যের যে পরিমাণ দাম, ইলিশ কিনলে আর পকেটে টাকা থাকবে না। ইলিশ সাধের মাছ হলেও আমাদের কেনার সাধ্য নেই।

আড়তগুলো ঘুরে দেখা যায়, পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড় রয়েছে। অনেকেই দাম জেনে চলে যাচ্ছেন। আর হাঁকডাক দিয়ে আড়তদাররা স্তূপ করা ইলিশ বিক্রি করছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

আপডেটের সময় ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২