ভিয়েনা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ৫২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি গ্রহণ করে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ ও ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ নামে দুটি সংগঠন। শুক্রবার বিকেল ৪টায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়।

প্রায় ৪০ মিনিট পর অবরোধকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫-২০ জন আহত ও তিনজনকে আটক করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছে। তবে পুলিশ বলছে একজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারীরা বিকেল ৪টা থেকে প্রায় ৪০ মিনিট শাহবাগের রাস্তা অবরোধ করে রাখে। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বললে তারা তা না শুনে অবরোধ চালিয়েই যায়৷ পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে আন্দোলনকারীদের একজন বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতভাবে হামলা চালায় পুলিশ। পুলিশের হামলায় অনেকেই আহত হয়েছে। এ সময় কয়েকজনকে পুলিশ আটকও করেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘আন্দোলনকারীরা অবৈধভাবে রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এজন্য পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। আর আমরা একজনকে আটক করেছি। কিছুক্ষণ পর তাকে আমরা ছেড়ে দিব।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

আপডেটের সময় ০৭:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২