ভিয়েনা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

মোল্লা আইসক্রিম কারখানার ৬০ হাজার টাকা জরিমানা, ম্যানেজারকে কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ৯১ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার নেতৃত্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর উপস্থিতিতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে লালমোহন পৌরসভার সওদাগর রোড চৌমুহনী এলাকার মোল্লা আইসক্রিম ফ্যাক্টরিকে প্রাণ কোম্পানি সহ দেশে বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম, লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা ও ফ্যাক্টরির ব্যবস্থাপককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে গোপন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাণ কোম্পানিসহ দেশে বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম, লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগ ছিল যা হাতে নাতে ধরা পড়ে।
উক্ত প্রতিষ্ঠানে নাটোর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও পটুয়াখালীর বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে শিশুদের কাছে জনপ্রিয় আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল৷ একই সাথে বিএসটিআইয়ের এর অনুমোদনবিহীন রঙ, কেমিক্যাল ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম ফ্যাক্টরির ব্যবস্থাপক মোঃ মনিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় নকল পণ্য প্রস্তুত করার অপরাধে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে সহকারী পরিচালক কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও নির্ধারিত পরিমাপের চেয়ে কম মবিল প্রদান করার অপরাধে বশার স্টোরকে একই আইনের ৪৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভোলা/ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোল্লা আইসক্রিম কারখানার ৬০ হাজার টাকা জরিমানা, ম্যানেজারকে কারাদণ্ড

আপডেটের সময় ০৩:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২