ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

গ্যাসের অভাবে ভয়াবহ শীতের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ১১৬ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর ব্যাপারে কিছু না করতে পারলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো ভয়াবহ শীতের মুখোমুখি হবে বলে সতর্ক করে দিয়েছেন বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিনে ভ্যান ডের স্ট্রেটেন।

বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী বলেছেন, ইউরোপের দেশগুলোর উচিত অবিলম্বে গ্যাসের দাম কমানো। গ্যাস ও বিদ্যুতের দাম সংশোধন করা প্রয়োজন বলেও এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।

টিনে ভ্যান ডের স্ট্রেটেন আরো বলেছেন, ‘আমরা যদি এ বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করি, আগামী পাঁচ অথবা ১০টি শীত হবে ভয়াবহ। আমাদের অবশ্যই উৎস খুঁজতে হবে। এ নিয়ে কাজ করতে হবে।’

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দফায় দফায় বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম। মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রুশ গ্যাস কোম্পানি। ২০২১ সালে ইউরোপের দেশগুলোতে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। অবশ্য জার্মানি জানিয়েছে, গ্যাসের সঙ্কটের দ্রুত সমাধানের পথ খুঁজছে তারা।

এরইমধ্যে ইউরোপের দেশগুলোতে গ্যাস ও বিদ্যুতের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। চলতি সপ্তাহে দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে মুখ খুলেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। তিনি বলেছেন, ‘জ্বালানির বাজারে এই মুহূর্তে যা ঘটছে তা আমাদের বন্ধ করতে হবে।’

একদিকে যখন ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমে গেছে, সেই সময় প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্যাসের অভাবে ভয়াবহ শীতের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ

আপডেটের সময় ০৩:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২