ভিয়েনা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ৮৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুরে: জ্বালানী তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের
প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

রবিবার (২৮ আগস্ট)  পিরোজপুর পৌর বিএনপি’র আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবুল কালাম আকন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুলস্নাহ শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন।

এসময় বক্তারা জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদ করে সরকারের কঠোর সমালোচনা করেন। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অজ নিঃস্ব হয়ে পড়েছে, আর উন্নয়নের নামে তাদের নেতা-কর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তাই সকলকে সরকারের পতনে এক দফার আন্দোলনে নামতে হবে’।

এ জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত সকলকে ওই আন্দোলনে নামতে অঙ্গিকার ও শপথ পাঠ করান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময় ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২