ভিয়েনা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত ব্যবসায়ীকে হত্যার দায়ে নেত্রকোণায় একজনের মৃত্যুদণ্ড আজ মহান মে দিবস সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

‘টাকা দে, মনি ডাইল খাবে’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • ৬৯ সময় দেখুন

নাজিরপুরে স্বেচ্ছা সেবকদলের আহ্বায়কের কমিটি বানিজ্যের অডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মো. এনামুল কবীর সিপন কর্তৃক মাদকের বিনিময়ে কমিটি  বানিজ্যের অডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযাগ মাধ্যমে ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ওই অডিওটি ছড়িয়ে পড়েছে।

ওই কল রেকডিং এর অডিওতে শোনা যাচ্ছে, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক এনমুল কবীর সিপন উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকদলের সদস্য সচীব পদ প্রত্যাশী পলাশ সেখ এর কাছে কমিটি দেয়ার কথা বলে টাকা চাচ্ছেন। তিনি পলাশকে বলছেন ‘ তাড়াতাড়ি টাকা দে, মনি     ( জেলা স্বেচ্ছা সেবকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক) ডাইল (ফেন্সিডিল)খাবে। হেইয়ার মাধ্যমে তোগোডা (কমিটি) পাশ করাইয়া আনবো। দীর্ঘার সঞ্জয় আছে ওর মাধ্যমে আনাইতেছি। দুইডার দাম ৪৮ শ’ টাকা’।তাকে আরো বলতে শোনা যাচ্ছে ‘ঢাকা যখন কমিটি গেছে তখন দুই ঘন্টার ভিতর ১৫ হাজার টাকা দিছি’।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝি জানান, আহ্বায়ক শিপন মাদক সেবি। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদ প্রত্যাশীদের কমিটি দেয়ার অশ্বাস দিয়ে টাকা নিয়েছেন। আমরা তাকে অনেক বার নিষেধ করলেও তিনি তা আমলে নেন নি। এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটিকে লিখিত আকারে সহ উপজেলা বিএনপিকে অবহিত করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বেচ্ছা সেবকদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, আহ্বায়ক এনামুল করীম সিপন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম লিটনের ছোট ভাই। তাই উপজেলা বিএনপি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে নিষেধ করেন।

জেলা স্বেচ্ছা সেবকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির জানান, নাজিরপুর উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক শিপন তার (মনির) নামে কমিটির বিনিময়ে ফেন্সিডিলের (মাদক) টাকা চাওয়ার ফোনালাপটি শুনেছেন। তিনি বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন। অনুমতি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক এনামুল করীম সিপন বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে কেহ এডিট করে তা ছড়িয়ে দিয়েছে। তবে সেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব পদ প্রত্যাশী মো. পলাশ সেখ ওই কথোপকথন স্বীকার করে বলেন, ‘শিপন ভাই ইতিপূর্বে কমিটি দেয়ার কথা বলে আমি সহ আহ্বায়ক প্রার্থী আজমীর হোসেন এর কাছ থেকেও একাধিকবার টাকা নিয়েছেন’।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘টাকা দে, মনি ডাইল খাবে’

আপডেটের সময় ১২:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২