ভিয়েনা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৬৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: পার্লামেন্টারি স্পিকার বাজেটে অননুমোদিত পরিবর্তনের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেছেন নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা । বুধবার পদত্যাগ করেন তিনি।

২০২২-২৩ অর্থবছরের জন্য ব্যয় পরিকল্পনা উপস্থাপনের ঠিক একদিন আগে দেশটির পার্লামেন্টের বিরোধী দল এবং ক্ষমতাসীন কেন্দ্রীয় বাম জোটের কয়েকজন আইনপ্রণেতা অভিযোগ করেন, ফেডারেল বাজেটে কিছু করের হারে পরিবর্তনের জন্য সরকারের বাইরের লোকজন, যাদের বাজেট সংশোধন করার আইনগত ক্ষমতা নেই তাদেরকে যুক্ত করেছেন জর্নাদন শর্মা।

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পার্লামেন্টে তিনি বলেছেন, ‘তদন্তে সাহায্য করার জন্য আমি পদত্যাগ করছি। কোনো অন্যায় করিনি।’ ‘আমি একটি নয়, হাজারো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত,’ বলেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে বাজেটে পরিবর্তন আনা হয়েছে। বিরোধীদের অভিযোগ খতিয়ে দেখতে বহুদলীয় ১১ সদস্যের তদন্ত কমিটিকে ১০ দিন সময় দিয়েছেন পার্লামেন্টের স্পিকার অগ্নি প্রসাদ সাপকোটা।

অর্থ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, পরিবর্তনগুলো যেদিন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেদিনের সিসিটিভি ফুটেজ পাওয়া না যাওয়ায় সাবেক অর্থমন্ত্রীর ওপর চাপ আরও বেড়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী

আপডেটের সময় ০৬:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২