ভিয়েনা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ঢাকায় আসছে কোরবানির পশু, ক্রেতা উপস্থিতির হারে হতাশ বেপারিরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৪১ সময় দেখুন

ঢাকা: আগামী ৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে কোরবানির হাট শুরু হবে। তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে রাজধানীতে আসতে শুরু করেছে খামারি ও ব্যবসায়ীরা। ক্রেতা আকৃষ্ট করতে দেয়া হচ্ছে বাহারি সাজ। তবে সে তুলনায় ক্রেতা উপস্থিতি কম। হাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা।

ট্রাক থেকে গবাদি পশু নামছে রাজধানীর প্রতিটি বাজারে। কোনোটি এসেছে সীমান্তবর্তী নাটোর, নঁওগা ও রাজশাহী থেকে।

হাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। তবু নির্ধারিত জায়গা প্রস্তুত ও ব্যক্তিগত কাজেই ব্যস্ত বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারিরা। তবে এখনও দেখা নেই প্রত্যাশিত ক্রেতার। কেউ কেউ হাটে এলেও নায্য দাম বলছেন না বলে দাবি বিক্রেতাদের।চাঁদ রাতের মধ্যেই সব গবাদি পশু বিক্রির আশায় আছেন তারা।

আকার ও ওজনের তুলনায় বেশি দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ক্রেতার। আরও কিছুদিন পর কোরবানির জন্য পশু কেনার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

কোরবানি ঈদ উপলক্ষ্যে রাজধানীতে দুইটি স্থায়ী হাটের পাশাপাশি ১৮টি অস্থায়ী হাটের অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় আসছে কোরবানির পশু, ক্রেতা উপস্থিতির হারে হতাশ বেপারিরা

আপডেটের সময় ০৩:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২