ভিয়েনা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

নিষেধাজ্ঞার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ৯৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা দিতে পারে গ্রুপ সেভেনভুক্ত (জি-৭) দেশগুলো। জার্মানিতে বৈঠকে জি-৭ এর নেতারা এমন সিদ্ধান্ত নিতে পারেন সে আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রড ফিউচার্সের মূল্য বেড়েছে ২ দশমিক ৫৬ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেল এ তেল বিক্রি হয়েছে ১১৫ দশমিক ৬৮ ডলারে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রডের দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ। ব্যারেলপ্রতি এ তেল বিকিয়েছে ১১০ দশমিক ১৪ ডলারে।

ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়ার অর্থের উৎস বন্ধ করতে চায় পশ্চিমা বিশ্ব। ফলে রুশ জ্বালানি তেল বা গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তারা। মূলত, একটি নির্দিষ্ট দর নির্ধারণ করে দিতে পারে জি-৭। এছাড়া ওপেক সদস্যদের কাছ থেকে আরও তেল রপ্তানির সিদ্ধান্ত নিতে পারেন তারা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিষেধাজ্ঞার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দর

আপডেটের সময় ০৩:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২