ভিয়েনা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সরকারি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি তিনদিন করল শ্রীলঙ্কা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ৭১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সঙ্কট মোকাবিলার অংশ হিসেবে শ্রীলঙ্কার মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিনদিনের সাপ্তাহিক ছুটি অনুমোদন করেছে। আগামী তিন মাস এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শ্রীলঙ্কা সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী দিশে গুনাবর্ধন বলেন, ‘শনি ও রোববার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন। এই একদিনের জন্য তাদের বেতন দেওয়া হবে।’

তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা ও প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ সারি। এ কারণে শ্রীলঙ্কার গণপরিবহণ খাতও বিপর্যস্ত হয়েছে।

শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ। সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন; যা দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে। বৈদেশিক মুদ্রার সঙ্কটের জেরে শ্রীলঙ্কার সরকার এরই মধ্যে দেশটিতে খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি তিনদিন করল শ্রীলঙ্কা

আপডেটের সময় ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২