ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে ছৈলারচরে পাখিরবাসা বেঁধে দিল পরিবেশবাদী সংগঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ৬১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদী তীরের ভাসমান পর্যটনস্পট ছৈলারচরে মাসব্যাপী পাখিরবাসা বাঁধা, বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। পাখিপ্রাণ ও জলতরণী নামে পরিবেশবাদী দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির সূচনা করে । গছের ডালে হাড়ি বেধে দেয়ার ফলে পাখিরা ঝড় বৃষ্টিকালিন নিরাপদ বাসা হিসেবে এটাকে ব্যাবহার করতে পারে এবং এই হাড়ির ভিতরে পাখিদের প্রয়োজনমতো খড়-কুটা সংগ্রহ করে এই বাসায় তাদের ডিম পেরে বাচ্চা ফুটানোর কাজসহ তাদের বংশবৃদ্ধিতে সহায়ক হতে পারে।

ঝালকাঠি জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন অপু, পাখিপ্রাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও আলোকচিত্রী দেবদাস মজুমদার, দি-হাঙার প্রজেক্ট বাংলাদেশ পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশালের সমন্বয়কারি সাংবাদিক ফারুক হোসেন খান, পর্যটন সেবা সংগঠন জলতরণীর প্রতিষ্ঠাতা আলোকচিত্রী আরিফুর রহমান, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম সাদ্দাম এ কর্মসূচিতে অংশ নেন। তাদের সঙ্গে এতে যোগ দেন পর্যটকরাও।

এসময় মাসব্যাপী পরিবেশ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ছৈলারচরে বকুল, কাঁঠাল, তেঁতুল, আমলকি, জাম ও আতাগাছের চারা রোপণ করা হয়। এছাড়া পর্যটন কেন্দ্রের আশপাশের বৃক্ষ শাখায় মাটির হাড়ি দিয়ে পাখির বাসা স্থাপন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, উপকূলের পরিবেশ সুরক্ষায় বেসরকারি সংগঠন পর্যায়ে মাসব্যাপী এ পরিবেশ কর্মসূচি একটি মহতী উদ্যোগ। এতে অন্যরা পরিবেশ বিষয়ে সচেতনতার উদ্যোগী হবেন বলে আশা করছি।

বাধন রায়/ ইবিটাইমস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে ছৈলারচরে পাখিরবাসা বেঁধে দিল পরিবেশবাদী সংগঠন

আপডেটের সময় ০৮:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২