ভিয়েনা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শফিকুল ইসলাম ও শিক্ষক ড. মোহসীন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ৭০ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি কলেজ পর্যায়ে জেলাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। একই সাথে ওই কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মোহসীন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জেলা শিক্ষা অফিস থেকে তাদের কে কলেজ পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।

জানা যায়, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি বরিশাল বিভাগ থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে তিনি জাতীয় শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে কলেজ পর্যায়ে তিনি জাতীয় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।

এছাড়া তিনি বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দপ্তর কর্তৃক মেডেল অব মেরিট (২০১১), বার্ড টু দি মেডেল অব মেরিট (২০১৫) ও লং সার্ভিস অ্যাওয়ার্ড (২০১৭) পদক/সম্মাননা প্রাপ্ত একজন স্কাউট ব্যক্তিত্ব। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনি ২০১৯ এ শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক শেরে বাংলা স্মৃতি পদক-২০১৯ ও স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) কর্তৃক স্বাধীন বাংলা বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড-২০১৯ প্রাপ্ত হন। এ বছর তিনি শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক বাংলাদেশ ভারত মুজিববর্ষ সম্মাননা স্মারক ২০২০ প্রাপ্ত হন।

ভোলা/ইবিটাইমস  

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শফিকুল ইসলাম ও শিক্ষক ড. মোহসীন

আপডেটের সময় ০৪:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২