ভিয়েনা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জে ১২টি ডায়াগনস্টিক ও ক্লিনিক সাময়িক বন্ধ করেছে প্রশাসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ৩৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজলঃ হবিগঞ্জে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় এসব অভিযান চালানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল পরিচালনার অনুমোদন যাচাই করতে সকাল থেকেই অভিযান চালায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানচালে লাইসেন্স নবায়ন না থাকায় মাধবপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিক সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। এছাড়া লাইসেন্সসহ বৈধ কাগজপত্র না থাকায় চুনারুঘাটে ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও ১টি ক্লিনিক এবং বাহুবলে ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ১টি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জ/ইবিটাইমস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ১২টি ডায়াগনস্টিক ও ক্লিনিক সাময়িক বন্ধ করেছে প্রশাসন

আপডেটের সময় ০২:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২