ভিয়েনা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

ঝালকাঠিতে পুষ্টি সমৃদ্ধ উচ্চফলনশীল ব্রি-৭৪ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ৫২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কৃষি গবেষণায় উদ্ভাবিত পুষ্টি সমৃদ্ধ উচ্চফলনশীল ব্রি-৭৪ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর ব্লকে মানিক হাওলাদারের চাষাবাদ করা আবাদ কর্তন ও মাঠ দিবসে কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ প্রধান অতিথি ছিলেন। বরিশাল ধান গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো আলমগীরের সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফিউদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকতার্ ইসরাত জাহান মিলি বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে স্থানীয় কৃষকলীগ নেতা আলী আকবর বক্তব্য রাখেন।

এই ধান জিংক সমৃদ্ধ এবং উৎপাদনশীলতা বেশি। এই ক্ষেতের আবাদ থেকে কর্তন পরবর্তী হেক্টর প্রতি ৬.২ মে.টন ধানের আবাদ পাওয়া গেছে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব কৃষকদেরকে জানান, ধান গবেষণায় পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রি-৭৪ ছাড়াও ব্রি-৭৫, ব্রি-৮৪,ব্রি-৮৫ ধানের বীজ চলমান রয়েছে। কৃষি গবেষণায় প্রায় ১০ মে. টন উৎপাদন সমৃদ্ধ এবং পুষ্টিগুন সম্পন্ন ব্রি-১০০ বঙ্গবন্ধু নামের জাত উদ্ভাবন করা হয়েছে।

এই জাতের ধানের বৈশিষ্ট হলো এদের কান্ড শক্ত এবং অন্যান্য ধানের চেয়ে উচুঁ হয়। কান্ড শক্ত থাকার কারনে সাধারন বাতাসে এই ধান হেলে পড়ে না। মুলত সরকার কৃষিকে উৎপাদন বাড়িয়ে কৃষকের আর্থিক স্বার্থরক্ষা করে রপ্তানিমুখি খাত সৃষ্টি করার লক্ষ্যেই নতুন নতুন জাতের উদ্ভাবন করছে।

বাধন রায়/ইবিটাইমস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে পুষ্টি সমৃদ্ধ উচ্চফলনশীল ব্রি-৭৪ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২