ভিয়েনা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই: ডব্লিউএইচও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ৫৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই। তবে তারা বলছেন, এটির বিস্তার ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ জোরদার করতে হবে।

ডব্লিউএইচও’র বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতি বিষয়ক পরিচালক সিলভি ব্রায়ান্ড বলেন, আমরা মনে করি, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে এটিকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির বার্ষিক সমাবেশে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এক টেকনিক্যাল ব্রিফিংয়ে ব্রায়ান্ড জানান, দ্রুত শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করা ভাইরাসটির বিস্তার ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ব্রায়ান্ড আরও বলেছেন, সদস্য রাষ্ট্রগুলোর উচিত প্রথম প্রজন্মের স্মলপক্স টিকার তথ্য বিনিময় করা, যা মাংকিপক্সের বিরুদ্ধে কার্যকর হতে পারে।

তিনি বলেন, বিশ্বে এই টিকার কত সংখ্যক ডোজ বিদ্যমান আছে তা নিশ্চিতভাবে আমাদের জানা নেই। তাই আমরা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি ডব্লিউএইচওকে তাদের মজুত সম্পর্কে জানানোর জন্য।

মাংকিপক্স একটি মৃদু ভাইরাসজনিত সংক্রমণ। আফ্রিকার বেশ কয়েকটি দেশে রোগটি স্থানীয় (এনডেমিক)। তবে সম্প্রতি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকাসহ নন-এনডেমিক বিভিন্ন দেশে রোগটিতে আক্রান্ত শনাক্ত হচ্ছে। মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ২০টি দেশে অন্তত ৩০০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই: ডব্লিউএইচও

আপডেটের সময় ০৬:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২