ভিয়েনা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ১০ উইকেটে হারলো বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ৩৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ম্যাচ বাঁচাতে উইকেটে টিকে থাকাই টার্গেট ছিল বাংলাদেশের। লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে প্রথম সেশনে ভালোই কেটেছে। কিন্তু দুইজন আউট হওয়ার সঙ্গে সঙ্গেই পাল্টে যায় ম্যাচের চিত্র। সাকিব আউট হওয়ার পর ৩০ মিনিটের মধ্যেই বাংলাদেশকে থামিয়ে দেয় শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ রানের। মাত্র ৩ ওভারেই এই রান টপকে জয়ের হাসি হাসে দিমুথ করুনারত্নের দল।

শুক্রবার ঢাকা টেস্টের শেষ দিনে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে চট্টগ্রাম টেস্টে ড্র করে দু’দল।

দলের জয়ে বল হাতে বড় ভূমিকা রাখেন অসিথা ফার্নান্দো। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া ফার্নান্দো দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬টি উইকেট। দুই ইনিংসে তাঁর শিকার ১০ উইকেট। এতে রেকর্ড বইয়েও নাম লেখান ফার্নান্দো।

এর আগে বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ১০৭ রানে পিছিয়ে থেকে শুক্রবার শেষ দিন শুরু করে মুমিনুল হকের দল। ম্যাচ বাঁচাতে হলে টিকে থাকাই ছিল একমাত্র উপায়।

কিন্তু সেই লক্ষ্যে ব্যর্থ বাংলাদেশ। দিনের প্রথম ঘণ্টায় মুশফিকুর রহিমকে হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে বিদায় নেন মুশফিক। ৩৯ বলে ২৩ রান করে আউট হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক।

এরপর জুটি গড়েন সাকিব ও লিটন দাস। এই জুটিতেই আশা দেখে বাংলাদেশ। এই জুটিতে চড়ে প্রথম সেশনে ইনিংস ব্যবধানে হার এড়ায় বাংলাদেশ। কিন্তু এই জুটি ফেরার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় আশা। দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ৫২ রান করে আউট হন লিটন। এর কিছুক্ষণ পর ৭২ বলে ৫৮ রান করে আউট হন সাকিব। দুই তারকা ফেরার পরপরই ১৬৯ রানে শেষ হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৯ রানের। তিন ওভারেই এই রান তুলে নিয়ে জয়ের দেখা পেয়ে যায় শ্রীলঙ্কা।

এর আগে প্রথম ইনিংসে ৫০৬ রানে থামে শ্রীলঙ্কা। প্রথম সেশনে ১৪১ রানের লিড পায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করা ম্যাথুজ ৩৪২ বলে খেলেছেন ১৪৫ রানের ইনিংস।

প্রথম ইনিংসে বল হাতে বাংলাদেশের হয়ে উজ্জ্বলতা ছড়িয়েছেন সাকিব ও ইবাদত। ৯৬ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন সাকিব। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৯তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে ১৪৮ রান দিয়ে চার উইকেট নেন ইবাদত।

তার আগে লিটন দাস ও মুশফিকুর রহিমের লড়াইয়ের পর প্রথম ইনিংসে ৩৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করা মুশফিক খেলেছেন ১৭৫ রানের ইনিংস। এ ছাড়া লিটন খেলেছেন ১৪১ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশন : ৩৬৫ ও ৫৫.৩ ওভারে ১৬৯/১০  (তামিম ০, জয় ১৫, শান্ত ২, মুমিনুল ০, মুশফিক ২৩, লিটন ৫২, সাকিব ৫৮, সৈকত ৯, তাইজুল ১, ইবাদত ০, খালেদ ০ ; রাজিথা ১২-৫-৪০-২, ফার্নান্দো ১৭.৩-৫.৫১.৬)।

শ্রীলঙ্কা : ৫০৬ ও ৩ ওভারে ২৯/০ (ওসাদা ২১, করুনারত্নে ৭, তাইজুল ১-০-১৬-০, সাকিব ১-০-৭-০, ইবাদত ১-০-৫-০)।

ফল :  শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী ।

ডেএস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ১০ উইকেটে হারলো বাংলাদেশ

আপডেটের সময় ০৬:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২