ভিয়েনা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশের বাজারে স্বর্ণের দরপতন, ভরিতে কমেছে তিন হাজার টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ৪৯ সময় দেখুন

ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দরপতন হয়েছে। শুক্রবার দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। ভরিতে স্বর্ণের দাম কমেছে দুই হাজার ৯১৬ টাকা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।

বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, শুক্রবার থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে। নতুন দামে দেশের বাজারে প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকা, যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৫৪৮ টাকা; ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৫ হাজার ৯৩২ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা।

তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম পড়বে এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের বাজারে স্বর্ণের দরপতন, ভরিতে কমেছে তিন হাজার টাকা

আপডেটের সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২