ভিয়েনা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৬৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক টিনেজ বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থী এবং ২ জন প্রাপ্তবয়স্কসহ ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুকের অধিকারের পক্ষে থাকা রাজনীতিবিদদের বিরুদ্ধে নিন্দা করেন এবং স্কুলে বন্দুক হামলা চালানো চক্রের অবসানের অঙ্গীকার ব্যক্ত করেন।

বাইডেন বলেন, ‘এটি প্রতিটি পিতামাতার জন্য, দেশের প্রতিটি নাগরিকের জন্য বেদনাদায়ক ঘটনায় পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘এখনই সময় যারা কমনসেন্স বন্দুক আইনে বাধা দেয় বা বিলম্ব করে অথবা আইনটির অনুমোদন আটকে দেয়, তাদের জানানো দরকার যে আমরা এটা ভুলে যাবো না।’

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী ১৮ বছর বয়সী সালভাদোর রামোস স্থানীয় বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। অ্যাবট বলেন, ‘সালভাদোর রামোস এলোপাথাড়ি গুলি চালিয়ে এই ভয়ংকর ও নির্মম হত্যাকান্ড ঘটায়।’

টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বলেছেন, ধারণা করা হচ্ছে স্কুলে যাওয়ার আগে সে তার দাদীকে গুলি করে হত্যা করে তার গাড়িটি রেখে দিয়ে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে স্কুলে প্রবেশ করে। নিরাপত্তা কর্মকর্তাদের পাল্টা গুলিতে বন্দুক হামলাকারী রামোস নিহত হয়েছে।
কর্মকর্তারা জানান, এই হামলায় পরে আরো দুই প্রাপ্ত বয়স্ক লোক নিহত হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, পার্ক করা গাড়ি ও ইয়েলো বাসে করে পুলিশ পাহারায় বাচ্চাদের ছোট ছোট দলকে পুলিশ হাত ধরে সরিয়ে নেয়া হচ্ছে। এই শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছর।

২০১২ সালে কানেকটিকাটের সান্ডি হুক স্কুল হত্যাকান্ডের পর এটি সবচেয়ে ভয়ংকর হামলা। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে উভালদে’র একটি ছোট কমিউনিটির এই স্কুল এ বছরের সবচেয়ে প্রাণঘাতি এবং সর্বশেষ হামলার শিকার হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১জন নিহত

আপডেটের সময় ০৫:৪৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২