ভিয়েনা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের সৌদি আরবে পৌঁছেছেন ৪৩,৭৭৩ বাংলাদেশি হজযাত্রী দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে মানবপাচার চক্রের মুলহোতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ৪৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের নবীগঞ্জ আলোচিত ধর্ষণ ও মানব পাচার মামলার প্রধান আসামি সোহেল মিয়া (২৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১০ টায় মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। আটককৃত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া আহমদের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৯ সিপিসি-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

জানা যায়, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পাবনার এক তরুনীর সাথে পরিচয় হয় সোহেলের। পরিচয়ের সুবাদে সোহেল ওই তরুণীকে সাতক্ষীরা বর্ডার দিয়ে ভারতে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করে।এর কিছুদিন পর ওই তরুণী দেশে ফিরে আসলে সোহেলও দেশে ফিরে তরুণীকে বিয়ে করে। এর কিছুদিন পর তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রামে নিয়ে গিয়ে সোহেল তার বন্ধুসহ তরুনীকে ধর্ষণ করে এবং আবারও ভারতে পাচার করে দেয়। পরে ওই তরুণী কৌশলে দেশে ফিরে সোহেলসহ পাঁচ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেন ওই তরুণী। পাটগ্রাম থানা-পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, মোকছেদুল হক ও চম্পা বেগমকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জ/ইবিটাইমস

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে মানবপাচার চক্রের মুলহোতা গ্রেফতার

আপডেটের সময় ০৭:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২