ভিয়েনা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা চাই : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ৫২ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইসলামকে পূঁজি করে ধর্ম ব্যবসার অভিযোগে যদি তালিকা আসতে পারে, আমরা ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-সচিব-আমলা-সাংবাদিক-রাজনীতিক-শিক্ষক-আইনজীবি-ব্যবসায়ীর তালিকা চাই। আর এই তালিকা যদি দুদকে গণ কমিশন জমা না দেয়; আগামী নির্বাচনকে সামনে রেখে সেই তালিকা তৈরি ও জমা দেবে নতুনধারার  রাজনীতিকেরা।

১৭ মে সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘১১৬ ইসলাম ধর্মীয় আলেমের তালিকা বনাম ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যদি দেশে যখন তখন যা খুশি তা করা হয়; তাহলে তা প্রতিহত করবে স্বাধীনতা ও ধর্মব্যবসা বিরোধী সাধারণ মানুষ। তারা রাজনীতিকে ধর্মীয় করণ যেমন চায় না, তেমনি স্বাধীনতাকে দলীয় করণ করাও চায় না। তারা চায় ধর্ম যথাযথ পালনের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার জন্য মানবতার কল্যাণে নিবেদিত থাকতে। সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য সামিয়া  মাহী প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা চাই : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৭:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২