ভিয়েনা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

লালমোহনে তেল মজুতের দায়ে ডিলারের জরিমানা, ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ৫৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারের কাছ থেকে প্রায় ৩০০ লিটার তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। শনিবার দুপুরে পৌর শহরের উত্তর বাজারের একটি গোডাউন থেকে এসব তেল উদ্ধার করা হয়।

যদিও রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার মো. ফয়সাল দাবী করেছে তার এসব তেল বিক্রি হচ্ছে না। ইঁদুরে খেয়ে ফেলছে, যার জন্য গোডাউনে রেখে দিয়েছেন তিনি। তবে এমন অদ্ভুত অভিযোগ দেখিয়ে তেল মজুত করার দায়ে ডিলার ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

তিনি জানান, দাম বাড়িয়ে বিক্রি করতেই ডিলার অদ্ভুত যুক্তি দেখিয়েছেন। তবে ঘন্টাখানেকের ভিতর সব তেল উপস্থিত ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে দেয়া হয়েছে। এরপরেও অনেকে তেল নিতে আসলেও তেল না থাকায় দেয়া সম্ভব হয়নি। অথচ ডিলারের দাবী ছিল তেল বিক্রি হচ্ছে না।

ভোলা/ইবিটাইমস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে তেল মজুতের দায়ে ডিলারের জরিমানা, ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি

আপডেটের সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২