ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সহসা উন্নতি হবে না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ৬৯ সময় দেখুন

অস্ট্রিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5 এর নতুন প্রাদুর্ভাবের জন্য আসন্ন গ্রীষ্ম পর্যন্ত একই অবস্থা বিরাজমান থাকবে

অস্ট্রিয়ার কোভিড পূর্বাভাস কনসোর্টিয়াম আজ রাজধানী ভিয়েনায় তাদের ওয়েবসাইটে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, পরিস্থিতি ভয়াবহ না হলেও নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের বিস্তার বৃদ্ধির জন্য এখন পুনরায় হাসপাতালে রোগী সংখ্যা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী বর্তমান অবস্থা গ্রীষ্ম পর্যন্ত অব্যাহত থাকবে।

রাজধানী ভিয়েনার ফ্রি মেট্রো পত্রিকা Heute তাদের অনলাইন প্রকাশনায় অস্ট্রিয়ার কোভিড পূর্বাভাস কনসোর্টিয়ামের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে অস্ট্রিয়ায় প্রতি সাত দিনে এক লাখ জনপদে করোনায় সংক্রামিত থাকবে ৩২০ জন থেকে ৫২০ জন। গত এক সপ্তাহে অস্ট্রিয়ায় প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪১২ জন।

এদিকে আজ অস্ট্রিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহ থেকে অস্ট্রিয়ায় গ্রীষ্মকালীন আবহাওয়া শুরু হয়েছে। মাঝে মধ্যে মেঘলা ও হালকা বৃষ্টিপাত হলেও আগামী দশ দিন দেশের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আমাদের ভিয়েনার সংবাদদাতা জানান, আজ বুধবার রাজধানী ভিয়েনায় এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ভিয়েনার শহরের প্রাণ কেন্দ্রের ভিতর দিয়ে বয়ে যাওয়া ডোনাও খালের পাড়ে শত শত মানুষকে ভিড় করতে দেখা গেছে।

অন্যদিকে দানিউব (Donau) নদীতেও লোকজনদের উপচে পড়া ভিড় লক্ষ্যণীয়। আশা করা হচ্ছে আগামী শনিবার ও রবিবার ছুটির দিনে ভিয়েনা ভিতর দিয়ে প্রবাহিত হওয়া দানিউব নদীতে মানুষের ঢল নামবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৯৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১,৬২৯ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৫২১ জন, OÖ রাজ্যে ৮৫৪ জন, Steiermark রাজ্যে ৬৯৩ জন, Tirol রাজ্যে ৩৭১ জন, Burgenland রাজ্যে ২৮৩ জন, Salzburg রাজ্যে ২৮০ জন, Kärnten রাজ্যে ১৯১ জন এবং Vorarlberg রাজ্যে ১৬৯ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২৮ জন এবং করোনার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩,২৯৫ জন। বর্তমানে দেশে করোনার বৈধ টিকার সনদ বা গ্রিন পাসের অধিকারী মোট ৬০,৫৮,৪৬৯ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৭,৫ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪১,৯৫,৬৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,২৭৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪১,১২,৯৯৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬৪,৪১৯ জন। এর মধ্যে আইসিইউতে আছে ৭৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৭২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সহসা উন্নতি হবে না

আপডেটের সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২