ভিয়েনা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান নেত্রকোণায় মাদক কারবারি আটক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন মির্জাপুরে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে জেরার মুখে পালালো দুই যুবক মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

কনফেকশনারি ব্যবসার আড়ালে পাসপোর্ট অফিসের দালালি করতেন রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ৬২ সময় দেখুন
সিমা বেগম (ভোলা সদর প্রতিনিধি): পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং  অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আব্দুল রহমান (৪৮) নামে এক দালালকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম।
সোমবার (৯ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল রহমান ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চর বাপ্তা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
তিনি ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারি দোকান করতেন। কনফেকশনারি দোকানের আড়ালে তিনি দীর্ঘদিন যাবত পাসপোর্ট অফিসের দালালি করে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার (১০ মে) সকাল ১০ টায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানিয়েছেন।
ওসি তদন্ত আরও জানান, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারী দোকান করতেন আব্দুল রহমান। ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম প্রতারণামূলক কাজের সাথে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া যায়।
তাঁর বিরুদ্ধে কোন ব্যক্তির প্রতারণা বা অন্য কোন অভিযোগ থাকলে ভোলা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
এছাড়াও ভবিষ্যতে উক্ত প্রতারক কিংবা একই ধরনের প্রতারণার সাথে জড়িত কোন প্রতারকের দ্বারা কেউ যেন পাসপোর্ট সংক্রান্ত বা অন্য কোন বিষয়ে লেনদেন করতে ভোলাবাসীকে সতর্ক হতে অনুরোধ করেছেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।
ভোলা/ইবিটাইমস

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কনফেকশনারি ব্যবসার আড়ালে পাসপোর্ট অফিসের দালালি করতেন রহমান

আপডেটের সময় ১১:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২