ভিয়েনা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় সাবেক সরকারের এমপি, মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ১৬৯ সময় দেখুন

ইউরোবাংলা টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় সাবেক সরকারের এক সংসদ সদস্য এবং একজন মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

মাউন্ট লাভিনিয়ায় সাবেক মন্ত্রী জনস্টন ফারনান্দোর বাড়িতে এবং সংসদ সদস্য সনৎ নিশান্তর বাড়িতে সোমবার আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মাঝে পড়ে সরকারদলীয় সংসদ সদস্য অমরাকীর্তি আথুকোরালা নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর কিছুক্ষণ আগে তিনি দুজন বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাদের একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান মাহিন্দা রাজাপক্ষে। চরম অর্থনৈতিক সংকটের কারণে সরকারের পদত্যাগের দাবিতে দ্বীপরাষ্ট্রটিতে বিক্ষোভ চলছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলঙ্কায় সাবেক সরকারের এমপি, মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

আপডেটের সময় ০৬:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২