ভিয়েনা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

অস্ট্রিয়ায় একই দিনে দুই মন্ত্রীর পদত্যাগ, বিরোধীদের নতুন নির্বাচনের দাবী !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৩৬ সময় দেখুন

অস্ট্রিয়ার কৃষি ও পর্যটন মন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার এবং অর্থনীতি (বাণিজ্য) বিষয়ক মন্ত্রী মার্গ্রারেট শ্রামবোক পদত্যাগ করেছেন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,আজ সোমবার (৯ মে) সকালে প্রথমে অস্ট্রিয়ার ক্ষমতাসীন অস্ট্রিয়ান পিপলস পার্টির (OVP) কৃষি ও পর্যটন বিষয়ক মন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার তার পদত্যাগ ও রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার অল্প সময় পরেই অর্থনীতি বিষয়ক মন্ত্রী মার্গ্রারেট শ্রামবোকও তার পদত্যাগ ও রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

গত সপ্তাহের শেষে এক জনমত জরিপে বলা হয়েছে অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া (SPÖ) বর্তমান ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের শীর্ষ দল পিপলস পার্টি অস্ট্রিয়ার (ÖVP) চেয়ে অনেক এগিয়ে রয়েছে। জনমত জরিপের এই দুইদিন পরেই একই দিনে দুই মন্ত্রীর পদত্যাগ সরকারি দল যে নিজেদের আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত তা অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।

আকস্মিকভাবে একই দিনে দুই মন্ত্রীর পদত্যাগ এবং রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় নেওয়ার ঘোষণায় অস্ট্রিয়ার আভ্যন্তরীণ রাজনীতিতে ঝড় উঠেছে। অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল SPÖ ও FPÖ দেশে নতুন নির্বাচনের দাবী করেছেন।

অস্ট্রিয়ার বর্তমান কোয়ালিশন সরকার গত ২০২০ সালে ক্ষমতাসীন হওয়ার পর এই পর্যন্ত ১৪ জন মন্ত্রী পদত্যাগ বা পরিবর্তিত হয়েছে। এর মধ্যে
কোয়ালিশন সরকারের শীর্ষ দল ÖVP এর দুইবার সরকার প্রধান (চ্যান্সেলর) ও মন্ত্রী সহ নয় জন এবং কোয়ালিশন সরকারের আরেক শরীকদল অস্ট্রিয়ান
গ্রিণ পার্টির পাঁচজন মন্ত্রী।

ধারণা করা হচ্ছে অস্ট্রিয়ার বর্তমান ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের শীর্ষ দল পিপলস পার্টি অস্ট্রিয়ার (ÖVP) দলের নীতিনির্ধারকদের মধ্যে কোন বিষয়ে মত পার্থক্য দেখা দিয়েছে। আর এই সুযোগটিই এখন নিতে চাইছে আগামী নির্বাচনে সম্ভাব্য ফেভারিট অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি (SPÖ)। অবশ্য SPÖ দলের চেয়ারপার্সন পামেলা রেন্ডি-ভাগনার আজ দুই মন্ত্রীর পদত্যাগের পর এখনও কোন মন্তব্য করেন নি।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় একই দিনে দুই মন্ত্রীর পদত্যাগ, বিরোধীদের নতুন নির্বাচনের দাবী !

আপডেটের সময় ০৪:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২