ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষনের অভিযোগে তারক মাতা (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৫মে ) বিকাল সোয়া ৫টার দিকে থানা পুলিশ তাকে স্থানীয় কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওই ধর্ষক উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্যজয়পুর গ্রামের বিমল মজুমদারের ছেলে। আর ধর্ষিতা স্কুল ছাত্রী একই এলাকার জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ১টার দিকে ধর্ষকদের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে ওই স্কুল ছাত্রীকে নিয়ে তার মা যান। ওই
স্কুল ছাত্রীর মা ধর্ষকদের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের কাজে যোগ দিলে ওই স্কুল ছাত্রী ওই বাড়িতে থাকা অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এ সময় ধর্ষক
ওই শিশুটিকে লিচু ও অন্যান্য খাবারের লোভ দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে বসে তাকে হত্যার হুমকী দিয়ে জোর করে ধর্ষন করে। এতে শিশুটি রক্তাক্ত হয়ে পড়ে। পরে সে তার মাকে সব খুলে বলে। তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দেবনাথ জানান, ওই শিশুটিকে থানা পুলিশের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য
জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষনের অভিযোগে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস






















