ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অস্ট্রিয়ার একমাত্র রাজ্য হিসাবে বুর্গেনল্যান্ড এখনও করোনা লাল জোনে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ৮৫ সময় দেখুন

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য বুর্গেনল্যান্ড এই সপ্তাহেও করোনার অতি ঝুঁকিপূর্ণ লাল জোন থেকে অরেঞ্জ জোনে ফেরত আসতে পারেনি

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক করোনার পর্যালোচনার পর অস্ট্রিয়ার Burgenland রাজ্যকে করোনার অতি ঝুঁকিপূর্ণ লাল জোনেই রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেননা এই রাজ্যের প্রতি এক লাখ জনপদে এখনও করোনায় সংক্রামিত ১০০ জনের ওপরে আছে। এপিএ অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশনের নথি অনুসারে জানায় এই রাজ্যে বর্তমানে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত ১০৫,৭ জন।

তবে অস্ট্রিয়ার বাকী ৮ টি রাজ্য করোনার সংক্রমণ বিস্তারের অতি ঝুঁকিপূর্ণ লাল জোন থেকে এই সপ্তাহে উচ্চ ঝুঁকিপূর্ণ কমলা জোনে ফেরত এসেছে। এই সমস্ত রাজ্য সমূহে এই সপ্তাহে প্রতি এক লাখ জনপদে করোনায় সংক্রামিত আছে ১০০ জনের নীচে এবং ৫০ জনের ওপরে।

অস্ট্রিয়ার ফেডারেল রাজধানী ভিয়েনায় এই সপ্তাহে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত আছে ৬৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে লোয়ার অস্ট্রিয়ায়
(NÖ) ৪৩ জন,Steiermark রাজ্যে ৫৩ জন, Vorarlberg রাজ্যে ৫০,৭ জন। অবশিষ্ট রাজ্যে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত ৫০ এর ঘরেই
রয়েছে।

এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৬,৩৬১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ১,৯৪৫ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,২৪৮ জন, OÖ রাজ্যে ৯১৭ জন, Steiermark রাজ্যে ৬৯১ জন, Kärnten রাজ্যে ৪১৩ জন, Tirol রাজ্যে ৩৩৩ জন, Salzburg রাজ্যে ৩১৫ জন এবং Burgenland রাজ্যে ১৯৭ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪১,২৯,১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,১১৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪০,২৬,৮৪৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৪,১৯৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১১৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩৮২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার একমাত্র রাজ্য হিসাবে বুর্গেনল্যান্ড এখনও করোনা লাল জোনে

আপডেটের সময় ০৬:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২