ভিয়েনা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

বড় ভাইকে হত্যা করে ভারতে পালানোর চেষ্টাকালে ছোট ভাই গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৪৬ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহঃ বড় ভাইকে খুন করে ভারতে পালানোর চেষ্টাকালে ছোট ভাই হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে যশোরের বিরামপুর এলাকার মোফাসা নামে এক ব্যক্তির ১০ তলা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মুজিবর মাষ্টারের ছেলে ও বড় ভাই ফজলুর রহমান হত্যা মামলার প্রধান আসামী।

বুধবার ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এডিশনাল এসপি আনোয়ার সাঈদ জানান, পৈত্রিক সুত্রে পাওয়া জমি নিয়ে দুই ভায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সুত্র ধরে মঙ্গলবার দুপুরে বড় ভাই ছোট ভাইয়ের দোকানে যায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে হাফিজুর রহমান ছুরি দিয়ে তাকে হত্যা করে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, হত্যার পর রেডি পাসপোর্টে আসামী হাফিজুর রহমান ভারতে পালানোর জন্য যশোরে তার এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করে। ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করতে সক্ষম হন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বে পুলিশের চারটি টিম এই অভিযানে অংশ নেয়। এ ঘটনায় নিহতর ছেলে আসাদুজ্জামান টিপু বাদি হয়ে চাচা হাফিজুর রহমান ও চাচি লাইলাতুন্নেছা তোতাকে আসামী করে মামলা করেন। প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, নিহত হওয়ার ১০ ঘন্টা পর পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলো।

ঝিনাইদহ/ইবিটাইমস

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বড় ভাইকে হত্যা করে ভারতে পালানোর চেষ্টাকালে ছোট ভাই গ্রেফতার

আপডেটের সময় ০৩:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২