ভিয়েনা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

কেনিয়ার দৌড়বিদ কসমাস মুতেতি ৩৯ তম ভিয়েনা সিটি ম্যারাথন ২০২২ জয়লাভ করেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ৬৭ সময় দেখুন

কসমাস মুতেতি ম্যারাথনের ৪২,১৯৫ কিলোমিটার দৌড় অতিক্রম করতে সময় নিয়েছেন ২ ঘন্টা ৬ মিনিট ৫৩ সেকেন্ড

স্পোর্টস ডেস্কঃ গতকাল রবিবার (২৪ এপ্রিল) ভিয়েনার সময় সকাল ৮:৫৫ মিনিটে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। ভিয়েনার দানিউব নদীর উপর অবস্থিত রাইখ ব্রিজ থেকে শুরু হওয়া এই দৌড়ে বিশ্বের প্রায় ১০০টি দেশের ৩১,৫০০ জন দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।

এই ৩৯ তম ভিয়েনা সিটি ম্যারাথন প্রায় সমগ্র ভিয়েনা শহর ঘুরে ভিয়েনার সিটি কাউন্সিলে এসে শেষ হয়। ম্যারাথন দৌড়ের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার অধিকাংশ সড়ক ও যানবাহন বন্ধ ছিল। ভিয়েনার শহরের বিভিন্ন রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষকে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে দেখা গেছে।

ম্যারাথন দৌড়ের জন্য ভিয়েনা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। দৌড়বিদদের সামনে পিছনে টহল পুলিশ ছাড়াও অগ্রবর্তী দলের জন্য সার্বক্ষণিক একটি পুলিশি হেলিকপ্টার সারাক্ষণ তাদের সাথে সাথেই মাথার ওপরে উড়তে দেখা গেছে।

৩৯ তম ভিয়েনা সিটি ম্যারাথনে দ্বিতীয় স্থান অর্জন করে কেনিয়ার লিওনার্ড ল্যাঙ্গাট এবং তৃতীয় স্থান পান ইরিত্রিয়ার দৌড়বিদ ওকবে কিব্রম। ভিয়েনা সিটি ম্যারাথন ২০২২ জয়লাভ করায় কসমাস মুতেতি একটি স্বর্ণ পদক সহ €১৫,০০০ হাজার ইউরো জয়লাভ করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কেনিয়ার দৌড়বিদ কসমাস মুতেতি ৩৯ তম ভিয়েনা সিটি ম্যারাথন ২০২২ জয়লাভ করেছে

আপডেটের সময় ০৩:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২