ভিয়েনা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ১২১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ। সোমবার রাতে শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করান সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি।

প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির শপথবাক্য পাঠ করানোর কথা ছিল। কিন্তু শাহবাজের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে ‘অসুস্থ বোধ’ করার কথা জানান প্রেসিডেন্ট। সোমবার প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টে এই কথা জানানো হয়।

প্রেসিডেন্ট কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভি অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে সোমবার পিটিআই প্রার্থী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শাহবাজ ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পিটিআই থেকে নির্বাচিত আইনপ্রণেতা ভোট বয়কট করার কারণে কুরেশি কোনো ভোট পাননি।

জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) আয়াজ সাদিকের চেয়ারম্যানশিপে এই ভোট অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার দুই দিনের মাথায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

তোফায়েল আহমেদ আর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ

আপডেটের সময় ০৭:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২