ভিয়েনা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু

শিক্ষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ৪০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ইউপি চেয়ারম্যান ও তার সহোদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে এক  শিক্ষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায়    উপজেলা প্রেসক্লাবে   ওই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য স্কুল শিক্ষকের পুত্র  মো. রিয়াজুল ইসলাম হাওলাদার।

সংবাদ সম্মেলনে করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট বুইচাকাঠী এলাকার  প্রায়ত স্কুল শিক্ষক মো. সুলতান আলী হাওলাদারের ক্রয়কৃত জমি উপজেলা শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.
আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও তার ছোটভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে দখল করা হয়।

গত ৮ মার্চ ভোর রাতে দেশীয় অস্ত্র নিয়ে  তাদের কিছু  ভাড়াটিয়া সন্ত্রাসীরা  ওই  জমি তাদের (চেয়ারম্যান) ফুফাতো ভাই হুমায়ুন কবিরের পক্ষ হয়ে দখল  করে ঘর তৈরী করেন।

এলাকাবাসী সহ  ভুক্তভোগীরা   বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তিনি আরো জানান, ওই জমি তার (রিয়াজ)  পিতা গত ১৯৬৫ সালে হুমায়ুন কবিরের পিতা হেমায়েত উদ্দিন হাওলাদারের কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সে অনুযায়ী তাদের নামে রেকর্ডও হয়েছে।

এ বিষয়ে জানতে শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নুর মুঠোফোনে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। তবে তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস ওই জমি দখলে সেখানে যাওয়া বা দখলে নেতৃত্বে দেয়ার অভিযোগ অস্বীকার করে  জানান, ওই জমিটি নিয়ে দায়ের হওয়া মামলায় তার ফুফাতো ভাইর পক্ষে আদালত রায় দিয়েছেন। সেখানে তিনি  (ভাই) কাজ করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০৮:০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২