ভিয়েনা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ৬৪ সময় দেখুন

জাহিদ দুলাল,  লালমোহন (শহর) প্রতিনিধি: বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। লালমোহন উপজেলার সকল বীমা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে লালমোহন চৌরাস্তার মোড়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। র‌্যালী শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাওন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্বরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ  প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয় এবং এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১ মার্চ এ দিবসটি পালিত হয়।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলায় কর্মরত জীবনবীমা কর্পোরেশন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ গোল্ডেন লাইফের পক্ষে র‌্যালীতে অংশগ্রহণ করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন খান, ডিজিএম মো. বাহারুল ইসলাম বাবলু, মো. মোজাম্মেল হক, সুমনা ইয়াছমিন, বিএম মো. শাহাবুদ্দিন মিয়া, সৌহরাব হোসেন মিলন, মো. জাকির হোসেন জুয়েল, তপতি সরকার, ইউএম শিলা রানী দাস, মো. আলমগীর মাস্টার প্রমূখ।

ভোলা/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত

আপডেটের সময় ১১:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২