ভিয়েনা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৫৪ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে। প্রাথমিকের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার দিকে ধাবিত হয়। তাই ভিত্তি যদি মজবুত হয় তাহলে উপরের দিকে শিক্ষার্থীকে বেশি বেগ পেতে হয় না। তাই প্রাথমিক শিক্ষাকে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

সোমবার সকাল ১১.৩০ মিনিটে লালমোহন প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার উন্নয়নের জন্য প্রথম প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এরপর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬ হাজার ৪০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এটা বাংলাদেশের শিক্ষার জন্য একটি স্বরনীয় অধ্যায়।

লালমোহন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিলন এর সভাপতিত্বে এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্মআহবায়ক আনম শাহজামাল দুলাল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ।

ভোলা/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা- এমপি শাওন

আপডেটের সময় ০৩:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২