ভিয়েনা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ- আহত ১১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৮ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বড় ঘি-ঘাটি  গ্রামে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান, শনিবার সকালে বড় ঘি-ঘাটি সরকারী জমি হুদোর পুকুর থেকে মাটি কেটে বিক্রি করছিল ইদ্রিস আলী। এ সময় পুকুরের পাড়ের জমির মালিক সোহরাব ও তার লোকজন বাধা দিলে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

উল্লেখ্য ১৯৮৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১ একর ৯৯ শতক জমি মুক্তিযোদ্ধা গোলাম রসুলের নামে সরকার বরাদ্দ দেয়। মুক্তিযোদ্ধা গোলাম রসুলের ছেলে কামাল হোসেনের দাবী লাউতলা কলেজের নামে ভুয়া কাগজপাতি তৈরী করে পুকুরের মাছসহ পুকুরটি দখল করে নেওয়া হয়। সেই থেকে কলেজ কর্তৃপক্ষ ইদ্রিস আলীর কছে পুকুরটি লিজ দেয়। পুকুরের জমি সরকারী হলেও পাড়টি ব্যক্তি মালিকানায় বলে গ্রামবাসি জানায়। এ নিয়ে পুকুরের পাড়ে বসবাসকারী লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে লাওতলা কলেজের সভাপতি গোলাম নবী জানান, হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ২০০৮ সালে লাওতলা কলেজ পুকুরটি দখল করে।

ত্রিলোচানপুর ভুমি অফিসের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত সাতদিন আগে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি ভ্যাকু দিয়ে  হুদো সরকারী পুকুরে মাটি কাটছে খবর শুনে ঘটনা স্থলে গিয়ে মাটি কাটা বন্দ করে দিয়ে আসি। এরপর কি হয়েছে আমি জানতে পারিনি।

ঝিনাইদহ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ- আহত ১১

আপডেটের সময় ০৩:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২